বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

সোনারগাঁয়ে মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহতের মরদেহ ও তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম সিদ্দিক৷

তিনি বলেন, ‘নিহতের মরদেহ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে মনে হচ্ছে৷ তবে কোন যানবাহনের ধাক্কা বা চাপায় এমনটা হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি৷’

পুলিশ জানায়, নিহত মো. মাইনুদ্দিন (২৮) কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মনিরুল ইসলামের ছেলে। পুলিশ পরিদর্শক আবু নাঈম সিদ্দিক জানান, ওই ব্যক্তি তার মোটর সাইকেলে (ঢাকা মেট্রো-ল: ৩০-২৪২৯) চড়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তার লাশ। কাছাকাছিই তাঁর মোটরসাইকেলটিও পড়ে ছিল৷ খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

“পুলিশের ধারণা, এটি একটি দুর্ঘটনা৷ মোটর সাইকেলটি কোনও গাড়ির সাথে ধাক্কা লেগে থাকতে পারে বা রাস্তাটিও উচু-নিচু হওয়াতে সে রাস্তায় পিছলে গেছেন এমনটাও হতে পারে। যেখানে ঘটনাটি ঘটেছে তা নির্জন হওয়াতে ঘটনাটি সরাসরি কেউ দেখেননি৷ তবে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ৷’

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »