রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

সোনারগাঁয়ে বন্ধুকে অপহরণের পর খুন: মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৭০ Time View

সোনারগাঁয়ে অপহরণের পর খুনের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।আদমজীনগর কার্যালয় থেকে বুধবার (৯ আগষ্ট) দুপুরে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা ওরফে মাসুদ (২০)। সে সোনারগাঁ উপজেলার বাঘরী উত্তর পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ও নিহত মামুন মিয়ার বন্ধু ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুলাই ১৮ বছর বয়সী সিএনজি চালক মামুন মিয়া সকাল ১০টায় প্রতিদিনের মতো বের হন। পরের দিন সকালে মামুনের মোবাইল দিয়ে তাঁর মা মোছা: সুফিয়া বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন। সুফিয়া বেগমের অনুরোধে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপনে ছেড়ে দিবে শর্তে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি নির্মানাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে। বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে পাঠানতলীতে গেলে ৩ যুবক টাকা নেওয়ার সময় আটক হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানায়, দেওয়া তথ্যে মামুন মিয়ার ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীরা জামিনে বের হয়ে আআত্মগোপনে চলে যায়। গত ২০২২ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষানা করেন।

র‌্যাব-১১ এর আদমজীনগর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাসুদ রানাকে গুরুত্বের সঙ্গে গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাতে ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »