বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে আগুন, হেল্পার দগ্ধ

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রাকটির চালকের সহযোগী গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

আহত মো. সায়মন (২০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন৷

তিনি বলেন, রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী ট্রাকটিতে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা৷

“উপজেলার মেঘনাঘাট থেকে ট্রাকটিতে টাইলস নিয়ে ওই সড়ক ধরে সিরাজগঞ্জ জেলার দিকে যাচ্ছিলেন চালক ও তার সহযোগী৷ পথে দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে পেট্রোল বোমা ছুড়লে দ্রুততার সাথে চালক নেমে যেতে সক্ষম হন কিন্তু নামতে দেরি করায় দগ্ধ হন তার হেল্পার৷”

২০ বছর বয়সী সায়মনের দুই হাত পুড়ে গেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায় এবং দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »