বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

না’গঞ্জের এক এলাকায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে জাতীয় পার্টির এমপি: নানক

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নারায়ণগঞ্জের একটি এলাকায় জাতীয় পার্টির এমপি৷ তিনি ওই এলাকায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে৷ কাজেই ওই এলাকাকে রক্ষার জন্য, এলাকার মানুষদের রক্ষার জন্য, সেখানে মানুষেরা নৌকা মার্কা চায়৷

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ‘কারা নৌকা মার্কা চান’ হাত তুলে দেখান, বললে নেতা-কর্মীরা হাত তুলে সম্মতি জানান৷

পরে নানক বলেন, সবাই হাত তুলে জানিয়ে দিয়েছে ওই সিট জাতীয় পার্টির সিট নয়। জাতীয় পার্টির ভাইয়েরা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন কয় সিট পান৷ পায়ের তলায় মাটি নাই।

জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে নানক বলেন, মির্জা ফখরুল ভংচং করবেন না৷ লেকবল দেখাবেন না। আপনাদের নেতা এদেশে লুটপাট করে খুন খারাবি করে লন্ডনে বসে থেকে দেশে অশান্তি তৈরি করতে চায়। সেই লক্ষ্য পূরণ করতে দেয়া হবে না৷

তিনি বলেন, যারা ক্ষমতায় থেকে আমাদের হাত পা কেটেছে, চোখ তুলে নিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে, ইন্ডেমনিটি জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রেখেছে, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারা আজ আইনের শাসনের কথা বলে।

এসময় তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি জ্বালাও পোড়াও করার চেষ্টা করবে। কেউ যদি এই কাঁচপুরের রাস্তা বন্ধ করে বসে থাকে আপনারা কি চুপ থাকবেন? আপনারা তখন তাদের প্রতিহত করবেন।

জলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার সমাবেশে বক্তব্য দেন।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »