মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন

হাসপাতালে সন্তান রেখে বাবা-মা উধাও, কোলে ফিরিয়ে দিলো মানবিক পুলিশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৯ Time View

সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ডস্থ বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধ করতে না পেরে ১ মাসের কন্যা শিশুকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় মা-বাবা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে জানালে মানবিক পুলিশ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে শিশুটিকে ফিরিয়ে দিলো মা-বাবার কোলো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওই হাসপাতালের বিল পরিশোধ করে শিশুটিকে মা-বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা। শিশুটি নরদিংদী মনোহরপুরের রজত চন্দ্র এবং সুজাতা দম্পতির মেয়ে।

তিনি আরও জানান, ১ মাস পূর্বে শিশুটি তাদের গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেন। এরপর থেকে শিশুটি হার্টের ছিদ্র সমস্যাটি নিয়ে ভুগছিলেন। কোনো উপায় না দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তার মা-বাবা ঢাকায় নিয়ে আসেন।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটে এনআইসিইউ না পেয়ে গত ২৯ জুলাই সাইনবোর্ডের নবজাতক হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে এনআইসিইউ থাকা অবস্থায় শিশুটি সুস্থ হতে থাকেন। এমন প্রেক্ষিতে সব মিলিয়ে হাসপাতালের বিল দুই লাখ টাকার বেশি হলে শিশুটির মা-বাবা টাকা ম্যানেজ করে নিয়ে আসবে বলে উধাও হয়ে যান। এভাবে ৬-৭ দিন চলে যাওয়ার পর শিশুটি মা-বাবা ফেরত না আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের নির্দেশে মানবিক দিক বিবেচনা করে আমরা হাসপাতালের বিল পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করি। অত:পর হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের সাধ্যমতো বিল পরিশোধ করে শিশুটিকে মা-বাবার কাছে ফিরিয়ে দেই। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমন মানবিক কাজ করতে পেরে আমরা খুব খুশি এবং ভবিষ্যতেও পেশাগত কাজের পাশাপাশি আমরা এসব মানবিক কাজ অব্যাহত রাখবো।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির মা-বাবা জানান, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় আমরা কোনোভাবেই বিল পরিশোধ করতে পারছিলাম। এর মধ্যে দুদিন আগে শিশুটার নানী মারা যান। কোনো উপায় না পেয়ে আমরা এ কাজ করি। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আমাদের ফোনে আশ্বস্থ করে আজ আমাদের শিশুটিকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হাসপাতালের বিল পরিশোধ করার পাশাপাশি তারা বাচ্চাটিকে লালন-পালন করার জন্য আরও কিছু টাকা দেয়। তারা আমাদের যে উপকার করলো সেজন্য পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

বাংলাদেশ নবজাতক হাসপাতালের ম্যানেজার মোশাররফ জানান, বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় সমাধান হয়েছে। পুলিশের এই মানবিক কাজের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ অংশীদার হতে পেরে ধন্য ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »