রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮০ Time View

সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিলমিলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সবশেষ বিস্ফোরণে দগ্ধ মো. জাকারিয়া (২০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তথ্যটি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার মো. শরিফুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৬) ও সোমবার বিকেলে মোজাম্মেল হক (৩০) মারা যান।

জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »