সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা না দিতে অভিনব কৌশল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৩২ Time View

পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকির অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

পাওনাদার নয়ন জানায়, রুবেল আমার মামাতো ভাই। সে আমার পাওনা টাকা না দেওয়ার জন্য নিজে ফেস্টুন ছাপিয়ে তাতে “এক দফা এক দাবি ফ্যাস্টিক হাসিনা তুই কবে যাবি” এমন কথা লিখে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়ে আমার নামে অপবাদ দেয়। আমি আমার পাওনা টাকাও পাচ্ছি না উল্টো মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মানহানী করছে। তাদের এমন আচরণে আমার মনে হচ্ছে পাওনা টাকা না দেয়ার জন্য তারা প্রতারণা করে আমার টাকা আত্মস্বাৎ করবে। তাই আমি উপায় না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করি।

অভিযোগে ভুক্তভোগী নয়ন উল্লেখ করেন, হিরাঝিল ৬নং রোডে হা-মিম ফ্যাশন নামে আমার দোকান আছে। রুবেল ও তার পরিবার আত্নীয় হওয়ার সুবাদে আমার দোকান থেকে বাকিতে ৫৬০০ টাকার কাপড় কিনে এবং আমার মামাতো ভাই রুবেল গত জুলাইয়ের ৫ তারিখে আমার কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার ধার নেয়। কিন্তু আমার ব্যক্তিগত প্রয়োজনে রুবেলের কাছে টাকা চাইতে গেলে সে বিভিন্ন ধরনের তালবাহা করে।

তিনি আরও উল্লেখ, চলতি মাসের ১৩ তারিখে রুবেল ও তার বাবা সৈয়দ আহাম্মেদ আমার দোকানে এসে আমাকে মারধর করার জন্য তেড়ে আসে এবং পাওনা টাকা দিবে না বলে জানিয়ে দেয়। এ বিষয়ে রুবেলের কাছে জানতে তার মুঠোফোনে কল করা হলে সে এ বিষয়ে কথা বলতে বাধ্য নন জানিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »