বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

শেখ রাসেলের জন্মদিনে কেক কাটলেন জেলা আওয়ামীলীগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর ) বিকেলে ২ নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুসহ সকলকে নিশংস ভাবে গুলি চালিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের দিনে শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে সেই কুলাঙ্গারেরা। অবুঝ শিশু তখন বলেছিল আমি বড় হয়ে এর বিচার করব। সেই থেকেই তার মায়ের কথা বলতে থাকে এবং সেই কুলাঙ্গারেরা বলেছিল চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। তখন দ্বিতীয় বা তৃতীয় তলায় নিয়ে শিশু শেখ রাসেল’র মাথার পিছন থেকে গুলি করে হত্যা করা হয়। তারা আরও বলেন, ওই দিনের হত্যাকান্ডের ঘটনায় হত্যা কারীরা এখনও ৩ জন জীবিত আছে। আমরা প্রধানমন্ত্রী’কে বলবো ওই কুলাঙ্গারদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনা হউক।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় আরে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সাবেক সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল্লাহ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »