রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, টিটুর দাবি গায়েবী মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ Time View

ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড.বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জাহিদ হাসান রোজেল,তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন,হাজী শহিদুল্লা,ইকবাল কমিশনার সহ ৩৯জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি নাশকতার মামলা দায়ের হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোবাবার (১ অক্টোবর) দুপরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ৩০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের রঘনাথপুরস্থ আজিমুনসান মাদরাসাগামী সিদ্ধিরগঞ্জে যাওয়ার প্রবেশ পথে উল্লিখিত বিএনপির নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় হাতে মশাল, লোহার রড,হকিস্টিক, চাপাতি,ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবীতে রাস্তায় টায়ারের আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, হামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানায়, ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোন কর্মসূচি পালন করেনি, হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্যই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবী মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের মুঠো ফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »