রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী আনোয়ার, নেত্রীর সিদ্ধান্তে দ্বিমত পোষন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৬৯ Time View

নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হবে বলা জানানো হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এক বর্ধিত সভার মাধ্যমে আনোয়ার হোসেনের নাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করার দাবী জানান একাধীক আনোয়ার সমর্থক।

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার (২১ আগস্ট) বিকেলে ২নং রেল গেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের দলিও কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এ দাবী জানান।

আওয়ামী লীগ সভানেত্রীর পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে দ্বিমত পোষন করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল বলেন, ‘অনেকে বলে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেয় তার জন্যই কাজ করবো; এক্ষেত্রে আমার দ্বিমত আছে। আমার পদ গেলেও আমি বলবো, এবার আমরা নৌকা ছাড়া কিচ্ছু মানবো না।’

তিনি আরও বলেন, ‘আমার দাবী, সেপ্টেম্বর মাসে আলাপ-আলোচনা, বর্ধিত সভা যাই করেন না কেন; মহানগর আওয়ামী লীগ থেকে একজনকে নৌকার প্রার্থী নির্বাচিত করবো। লাঙ্গলকে অনেক ছাড় দিয়েছি, আর দিবো না।’

এদিকে, কোন রকমের মনোনয়ন না চাওয়ার বিষয়টি আগে থেকেই পরিস্কার করে রেখেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। আর তাই মহানগর থেকে আনোয়ার হোসেনকে নৌকার প্রার্থী হিসেবে ওই সভায় বিবেচনা করা হয়।

এসময় অনেকটা নিশ্চুপ থেকে সম্মতি জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »