মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের

ওরা দেশটাকে অচল করে দেয়ার চেষ্টা করছে: এড. খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪৩ Time View

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ‘বিএনপি কিন্তু নির্বাচন চায় না, এটা পরিস্কার। তারা বুঝে গেছে যে নির্বাচনে গেলে তারা জয় লাভ করতে পারবে না। তারা দেশে একটি অরাজকতা সৃষ্টি করে, দেশটাকে অচল করে দেয়ার চেষ্টা করছে। ২০১৪ সালে ৪শত ৯জনকে পুঁড়িয়ে হত্যা করেছিলো বিএনপি। ওরা বাংলাদেশকে ধ্বংস করে দেয়ার পায়তারা করছে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (২০ আগষ্ট) বন্দরের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া-তারেক জিয়া বলেছিলো পদ্মা সেতু নির্মান করা অসম্ভব। আরে, অসম্ভকে সম্ভব করাই শেখ হাসিনার কাজ। খালেদা জিয়া যেটাকে অসম্ভব বলেছিলো শেখ হাসিনা সেটাকেই সম্ভব করে দেখিয়েছে। আজ আপনারা দেখেবেন বাংলাদেশকে নিয়ে কামড়াকামড়ি। কারণ বাংলাদেশ ভৌগলিক অবস্থানের দিক দিয়ে খুব ইমপর্টেন্ট একটি জায়গায় আছে। আর তাই সকলের নজর পড়েছে এখানে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী হবে না। আগামী দুই বছরের মধ্যে দক্ষিন-পুর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী হবেন শেখ হাসিনা।’

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত সাহা, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ ফারুক, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »