বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

ওরা তত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে: সালাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ বলেছেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে। আজও তার মুক্তির জন্য আমাদের কথা বলতে হয়, বিক্ষোভ সমাবেশ করতে হয়। সবকিছুর মূলে একটি অবৈধ রায়। আজ যদি দেশে আইনের শাসন থাকতো। জিয়াউর রহমান শাসন বলয় থাকতো এবং বেগম খালেদা জিয়ার শাসন থাকতো তাহলে এভাবে মায়ের বুক খালি হতো না। আমাদের অনেক নেতাকর্মীকে তো খুঁজেও পাওয়া যায়নি। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন ও গুম করেছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল নগরীর চাষাড়া মিশন পাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, আজকে দেশে একটি সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষের জান মালের নিরাপত্তা নাই, আইনের শাসন নাই। এমন কি মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতাও নাই। আজ দেশ একটি অরাজকতা পরিস্থিতির মুখোমুখি। আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শপথ নিয়েছিলেন এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র কায়েম করবো কোন আপোষ করবো না। ১৯৯১ সালে এরশাদের পতন ঘটিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। তত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটি নির্বাচন করেছি।

তিনি বলেন, কিন্তু এই অবৈধ সরকার তত্ত্বাবধায় সরকারের বিল পাস করে ১৪ সাল ১৮ সালের মতন প্রহাসনের নির্বাচন করতে চায়। আর এসব কিছুর মূলে হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেইসব কারণেই একটি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তারা আবারো একটি প্রহাসনের নির্বাচন করতে চায়। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। ওরা তত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে।

তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি খালাস পেয়েছিলেন তাই সেই বিচারককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। বিএনপি নেতা কর্মীরা আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং বিদেশে উন্নত চিকিৎসা করাবো ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয় ) সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »