শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

রূপগঞ্জে চালককে হত্যা করে তেলসহ ট্রাক ছিনতাই, সিরাজগঞ্জে আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ Time View

তেল বোঝাই ট্রাকসহ নিখোঁজের দুই দিন পর এক ঝোপের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার ভুলতা উড়াল সেতুর পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন।

নিহত চালকের নাম আক্তার হোসেন খলিফা (৪৫)। সে শরিয়তপুর গোসাইরহাটের শিবপুর এলাকার হারুন খলিফার ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান, শনিবার (৭ অক্টোবর) রাতে রূপগঞ্জের রূপসী এলাকার সিটি অয়েল মিলস থেকে ৬০ ব্যারেল তেল ভর্তি ট্রাক নিয়ে চালক আক্তার হোসেন রাজধানীর হাজারীবাগের উদ্দেশে রওনা হন। এরপর থেকে ট্রাকসহ তিনি নিখোঁজ ছিলেন। আমরা তদন্তে জানতে পারি, রূপগঞ্জে মহাসড়কে চা খাওয়ার জন্য ট্রাক থেকে নামে চালক, পরে ছিনতাইকারীরা ট্রাক নিয়ে চলে যায়। এমন সময় দেখেতে পেয়ে ট্রাক চালক দৌড়ে গিয়ে ট্রাকে উঠে। পরে ছিনতাইকারীরা তাকে মেরে ভুলতা উড়াল সেতুর পাশে ঝোপের ভেতরে ফেলে দেয়।

তিনি আরও জানায়, তেলভর্তি ট্রাকটি সিরাজগঞ্জ নিয়ে যায়, সেখানে এক ব্যাক্তির কাছে তেল বিক্রি করতে চায়। কিন্তু সেই ব্যাক্তি ইতোমধ্যে তেলচুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। আমরা সোর্সের মাধ্যমে সিরাজগঞ্জ পুলিশ ওই ট্রাকের তেলসহ ২জনকে আটক করে। তাদের নারায়ণগঞ্জ এনে মামলা করে গ্রেপ্তার দেখানো হবে।

এএসপি আবির হোসেন আরও বলেন, এদিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা রূপগঞ্জ উপজেলার ভুলতা উড়াল সেতুর পাশে ঝোপের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের এসে শনাক্ত করেন। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »