বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

৫১ সদস্যের সোনারগাঁ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ Time View

সোনারগাঁ উপজেলা শাখা কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ মোহাম্মদ আলমগীরকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম এবং সদস্য সচিব বি এম কামরুজ্জামান আবুলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শেখ মোহাম্মদ আলমগীরকে আহ্বায়ক ও মো. নাজমুল হাসানকে সদস্য সচিব করে কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ও ৪২ টি সদস্য পদ রাখা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- অ্যাডভোকেট তাসলিমা জাহান পপি, শাহজাদী আক্তার সুমি, মজিবুর রহমান, তাইজুদ্দিন আহমেদ, কাজী বাবুল, শাহিন প্রধান ও সাদ্দাম হোসেন।

নতুন আহ্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর জানান, দীর্ঘদিন যাবৎ কৃষক লীগের কার্যক্রম স্থবির ছিল। পূর্বের কমিটি দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কৃষকলীগ। আমি চেষ্টা করব, সংগঠনকে পুণরুজ্জীবিত করতে।

কমিটির সদস্যরা হলেন- শাহিন, খোরশেদ আলম, মাজারুল ইসলাম, আশিকুর রহমান রানা, আলমগীর, আব্দুল্লাহ আল মামুন, সুজন আহামেদ, আবুল বাশার, রাজু আহমেদ, নজরুল, এহেসান, মোতালেব, মেহেদী হাসান, আক্তার হোসেন, মামুন প্রধান, জাহাঙ্গীর, মাজহারুল ইসলাম সুমন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, আবু সালাম, ছোরহান মিয়া, আলতাব হোসেন, কামাল হোসেন, মনছুর মিয়া, জুলেখা আক্তার, জাকির হোসেন, আব্দুল গাফফার ভূঁইয়া, আলী মিয়া, আব্দুল রফিক, রাসেল মিয়া, আলমগীর খান পায়েল, ইলিয়াস আহমেদ, মাওলানা শাহিন, মাহাবুব মিয়া, জুম্মন হোসেন ও রাকিব হোসেন। কমিটির অবশিষ্ট ৬টি সদস্য পদ খালি রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »