বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

১০ ডিসেম্বর নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

এইদিন সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় জেলা আদালতের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

মানবাধিকার দিবসে বিএনপির গ্রেফতার, গুম ও খুনের শিকার নেতাকর্মীদের স্বজনদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে, ২৮ অক্টোবরের পর থেকে মামলা ও গ্রেফতার আতংকে থাকায় মানববন্ধনে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।

এর আগে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘জনগনকে জিম্মি করে একটি পাতানো নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। সেই নির্বাচন প্রতিহত করে একটি সুষ্ঠ গণতান্ত্রীক পরিবেশ সৃষ্টি করার জন্য যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে; যত কষ্টই হোক আমরা সেই কর্মসূচি পালন করবো। আমাদের সকল প্রোগ্রামে গ্রেফতার আতঙ্কের মধ্যে থেকেই নেতাকর্মীরা অংশ নেয় এবং এবারও নিবে। আমরা মানববন্ধনে সর্বচ্চ উপস্থিতি রাখার চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »