বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার নারায়ণগঞ্জে ৫ প্রার্থীর

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫ জন প্রার্থী৷ এর ফলে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৩৪ জন৷ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক৷

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ স্বতন্ত্র প্রার্থী৷ তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, আরেক সদস্য এরফান হোসেন দীপ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের স্ত্রী রুবিয়া সুলতানা।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা৷

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷

এর আগে গত ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মনোননয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত সব প্রার্থীসহ ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছিল ৭ জনের মনোনয়নপত্র। পরে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মো. শরীফুল ইসলাম ক্রেডিট কার্ডে ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হলে তিনি আপীল করেন নির্বাচন কমিশনে। পরে প্রার্থিতা ফেরত পান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »