শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

নির্বাচনী প্রচারণায় ‘নৌকা’র মাঝি কায়সারের বিশাল শোডাউন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

সোনারগাঁয়ের কাঁচপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ‘নৌকা’র মাঝি আবদুল্লাহ আল কায়সার। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় একটি বিশাল মিছিল বের করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে ও ফুল ছিটিয়ে আবদুল্লাহ আল কায়সারকে শুভেচ্ছা জানান। এসময় কায়সারের সমর্থনে ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে নির্বাচনের প্রচারণা চালান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর (সোমবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সারকে নৌকা বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এই আসনে কায়সার সহ আরও ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এদের মধ্যে লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক, মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’ প্রতীক, মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক, এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’ প্রতীক, নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’ প্রতীক, মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক, এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র) পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »