মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জয়ী সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এ আসনের ১৭৫টি ভোট কেন্দ্রে গণনা শেষে লাঙ্গল মার্কা নিয়ে সেলিম ওসমান পেয়েছেন ১লাখ ১৫ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক (চেয়ার) ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩হাজার ৭৩৩ ভোট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার ২টি ও বন্দরের ৫ ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৫টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১০৮৮। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ০২৬ জন। এখানে উভয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন- একেএম সেলিম ওসমান (লাঙ্গল, জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো: আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »