বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

কেটলী প্রতীকের নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতিকের লোকদের হামলা, আটক ১১

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

রূপগঞ্জে কেটলী প্রতীকের নির্বাচনী প্রচারণায় মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও মান হানির অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন হলেন এজহারনামীয় আসামি। সোমবার (২৫ ডিসেম্বর) রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে ওই ১১ জনকে আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ১৭ জনের পরিচিতি উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা মো. চান মিয়া, পিতা-মৃত আব্দুর রশিদ মিয়া, সাং-হাওলিপাড়া, পোৎ মুড়াটাড়া, থানা রূপগঞ্জ। যার মামলা নং- ৪২, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০০/৫০৬(২) পেনালকোড, ১৮৬০। অভিযোগ পত্রে বলা হয়, সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় রূপগঞ্জের চনপারা পুনর্বাসন এলাকায় কেটলী প্রতীকের প্রচারণায় ব্যস্ত মুক্তিযোদ্ধাদের নৌকা প্রতীকের প্রচারণায় থাকা নেতাকর্মীরা মারধর করে ও গালিগালাজ করে। পুলিশ মামলা গ্রহণ করার পর, সোমবার চনপাড়া পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন এজহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে। এরা হলেন, ১। মো. ইমন মাহমুদ রবিন(২৫), পিতা-মো. দুলাল, সাং-চনপাড়া পুনর্বাসনকেন্দ্র, ৯/২ নং ওয়ার্ড, ২। সেন্টু তালুকদার(৪৯), পিতা-মৃত আলী হোসেন তালুকদার, সাং-চনপাড়া পুনর্বাসনকেন্দ্র, ৪ নং ওয়ার্ড, ৩। মো. ডন শরীফ(৪৫), পিতা-মৃত ফাইজুর রহমান, সাং-চনপাড়া পুনর্বাসনকেন্দ্র, ৯/৩ নং ওয়ার্ড, বাড়ি নং-২৪৬৯ ৪। আনিসুর রহমান শাওন(৩২), পিতা-মৃত খন্দকার মুক্তার হোসেন ৫। রাসুকুল ওরফে রাকিব(৩০), পিতা-সোহরাব হাওলাদার, সাং-সানারপাড়। ৬ মো. চান মিয়া (২৭), পিতা-আব্দুল মালেক, সাং- চনপাড়া বটতলা।

বিজ্ঞপ্তিতে আরও জানান, অভিযানকালে আরও ৫ জনকে আটক করা হয়। এরা হলেন, ১। মো. মাজিদুর রহমান নয়ন (৩৬), পিতা: মৃত আব্দুল লতিফ, সাং-৬৯ নং ওয়ার্ড, রোড নং- ৪৬/৪, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা ২।এনায়েত উল্লাহ শিপলু(৩৭), পিতা-হাবিবুর রহমান হাবু, সাং-৩৯ নং ওয়ার্ড, থানা- ডেমরা, ডিএমপি ৩।মো. ফয়সাল (২৫), পিতা- মো. মোক্তার হোসেন, সাং-মধ্য বাড্ডা, পোস্ট অফিস রোড, থানা- বাড্ডা, ডিএমপি। ৪। মো. ইমন (১৮), পিতা-দেলোয়ার বয়াতী, সাং-হাসাইল, থানা-টঙ্গীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ এ/পি মধ্যবাড্ডা, পোস্ট অফিসরোড, থানা-বাড্ডা, ডিএমপি। ৫।মো. হারুনুর রশিদ (২৮), পিতা-মৃত ছহির পরামানিক, সাং-পার বগুড়া পাড়া, থানা-বগুড়া এ/পি ৫নং ওয়ার্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা-রূপগঞ্জ।

অভিযানে আটক ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এএসপি তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »