মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

আবার দুই দিন অবরোধের ঘোষণা দিল বিএনপি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

আবার দুই দিন অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) সারা দেশে এ কর্মসূচি পালন করবে তারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বিএনপিসহ কিছু বিরোধী দলের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টায়। দুইদিন বিরতি দিয়ে চতুর্থ দফায় রোববার থেকে দুই দিনের অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

রিজভী বলেন, রোববার (১২ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে নিহত নেতা-কর্মীদের মাগফিরাত কামনা করে জুমার নামাজের পর মোনাজাত করা হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তারপর ৭ নভেম্বর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার অবরোধের ডাক দিল বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »