বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

অবরোধের শেষদিনে টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

বিএনপি’র ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের শেষদিনের সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপি নেতা-কর্মীরা নগরীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে চাষাড়া-পঞ্চপট্টি সড়কের জামতলায় এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশব্যাপী বিএনপি’র নেতৃবৃন্দদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »