শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

বন্দরে ৪২ কেজি গাঁজাসহ আটক ২

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫২ Time View

বন্দরের জাংগাল ট্রাক স্ট্যান্ড এলাকায় এক অস্থায়ী চেকপোষ্টে ৪২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৩ ডিসেম্বর) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় তাদের থেকে একটি ট্রাক যব্দ করা হয় বলে জানান তারা

আটককৃতরা হলেন, কুমিল্লার ডুবাইচর, শাহদিলের বাগ এলাকার মফিজল ইসলামের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪০) ট্রাকের ড্রাইভার। ও একই জেলার চান্দিনা থানার মাধাইয়া ইউনিয়নের দোতলা এলাকার বাসিন্দা মৃত ওয়াছ মিয়ার ছেলে আবু মুসা (৪৫), ট্রাকের হেলপার।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের জাংগাল ট্রাক স্ট্যান্ডের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট থেকে অভিযুক্তদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে জব্দকৃত গাড়ীটি ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলা হতে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »