বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

বন্দরে ১ বোতল ফেন্সিডিল ও ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে শিবলু (২৭) নামে অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সৌরভ বন্দর উপজেলার আলীনগরস্থ সরকার বাড়ী এলাকার মৃত ফজলুল হক মিয়ার ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী শিবলু বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলু মিয়ার ছেলে। ধৃতকে বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার আলীনগরস্থ জনৈক গোলাপ হাজী লবনের মিলের সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে সংশ্লিস্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে । যার মামলা নং- ৫(১১)২৩।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সৌরভ ও পলাতক মাদক ব্যবসায়ী শিবলু দীর্ঘ দিন ধরে বন্দর থানার আলীনগর, পুনাইনগর, মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত লবনের মিলের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ ম্দাক ব্যবসায়ী সৌরভকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী শিবলু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »