রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বন্দরে পৃথক ওয়ারেন্টে পলাতক ১০ আসামী গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৫ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মেম্বারের ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ ও ৪২(৮)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজন (৩২), বন্দর ছালেনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বন্দর থানার ৬৫(৭)১৭ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাদল সিকদার (৫৮), সোনাকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে বন্দর থানার ১৫(৪)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (২৭), মদনপুর চাঁনপুর এলাকার মোস্তফা আলী মিয়ার ছেলে বন্দর থানার ১১(৯)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিজয় (২০), উত্তর চাঁনপুর এলাকার আফজাল ভূঁইয়া ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাঈম (১৮), সোনাকান্দা নোয়াদ্দা এলাকার মৃত কবির হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২২(৫)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০), ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুজন (৩০), চাপাতলী এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে বন্দর থানার ৩(১০)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২২) ও ছনখোলা এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে ওয়ারেন্টেভূক্ত আসামী তুহিন (২৫)।

থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস উল্লেখিত এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »