শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

বন্দরে জোর পূর্বক গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View

মানসিক ভাবে অসুস্থ্য গৃহবধূ (২৫) কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় লম্পট রাসেল (২৬)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত সোমবার (২৮ আগস্ট) রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের চিতাশাল এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষক রাসেল শরিয়াতপুর জেলার গোসাইর হাট থানার মোস্তফা ঢালী কান্দি এলাকার নুরুল আমিন দেওয়ানের ছেলে।

এর আগে গত ৫ জুলাই দুপুর ১২টায় বন্দর থানার চিতাশালস্থ মিনারা বেগমের ভাড়াটিয়া ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। গৃহবধূ ধর্ষনের ঘটনার র্দীঘ ১ মাস ২২ দিন পর ধর্ষিতার স্বামী মাছুম বিল্লাহ বাদী হয়ে গত সোমবার (২৮ আগস্ট) রাতে লম্পট ধর্ষক রাসেলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং-৪৪(৮)২৩ ।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার পর মঙ্গলবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ও ধর্ষক রাসেল একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। মামলার বাদী স্ত্রী মানসিক ভাবে অসুস্থ্য হয়ে বাড়িতে রয়েছে।

গত ২৮ জুন বাদী তার স্ত্রীকে তার শ^শুড় বাড়ি নবীগঞ্জে রেখে বাদী দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাবুপাড়া এলাকায় অবস্থান করে। গত ৪ জুলাই বাদী স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করে স্বামী ভাড়াটিয়া বাড়িতে চলে আসে। এর ধারাবাহিকতায় গত ৫ জুলাই দুপুর ১২টায় লম্পট ভাড়াটিয়া রাসেল মানসিক অসুস্থ্য গৃহবধূকে ভাড়াকৃত ঘরে একা পেয়ে গৃহবধূকে ইচ্ছার বিরদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে অসুস্থ গৃহবধূ স্বামী উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে আসলে গত ১৮ আগস্ট ধর্ষিতা গৃহবধূ তার স্বামীর কাছে ধর্ষনের বিষয়টি জানায়।

এ ঘটনায় ধর্ষিতার স্বামী থানায় মামলা দায়ের করলে পুলিশ গত সোমবার রাতে লম্পট রাসেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »