বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

অবরোধ সমর্থনে মহানগর যুবদলের বন্দর ও সিদ্ধিরগঞ্জে সড়কে আগুন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৩ Time View

নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদেও নির্দেশে অবরোধ সমর্থনে বন্দর ও সিদ্ধিরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বুধবার ( ১৩ ডিসেম্বর) ভোর সকালে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ১১তম দফায় ৩৬ ঘন্টা সর্বাত্বক অবরোধের শেষদিনে অবরোধ সমর্থনে বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বন্দর থানা যুবদলের নেতাক্মীরা।

এছাড়াও সকাল দশটার দিকে অবরোধ সমর্থনে সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা ।

এসময়ে যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিরার মুক্তি, একতরফা তফসিল বাতিল ও তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

উল্লেখ্য: গত রবিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার সর্বাত্বক অবরোধ কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্য মহাসচিব রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »