বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

ফতুল্লায় নিষিদ্ধ ট্যাবলেট ও মাদক বিক্রির দায়ে জেল-জরিমানা: গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭৩ Time View

ফতুল্লায় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বাগতম মোদক (৪২) নামের এক ঔষধ বিক্রেতা কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সদর উপজেলার ফতুল্লা মডেল থানার পোস্ট অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন রনজিৎ ফার্মেসীতে অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়। সে ঐ ফার্মেসী পরিচালনা করে থাকে বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তার নিকট থেকে ১০ পিছ নিষিদ্ধ টাপেনডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক জানান, অধিক মুনাফা লাভে দীর্ঘদন ধরে এই ঔষধের দোকানে মাদক জাতীয় নিষিদ্ধ ট্যাবলেট বিক্রি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দোকানে অভিযান চালিয়ে ১০ পিছ টাপেনডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,একই দিনে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বহন ও সেবনে দায়ে তিন জনকে আটক করা হয়। পরে তাদের সকল কে ছয় মাসের কারাদন্ড প্রদান করে ভ্রামমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন মুসলিমনগরেরআঃ কাদিরের পুত্র মিন্টু (২৪), শাসনাগও বিসিকের নুর ইসলামের পুত্র আজহারুল (২৩) ও জসিমের পুত্র রাকিব (২৪)।

নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সকিউটর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া এই দন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »