বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

দিনে সন্তান হত্যার বিচার চেয়ে, রাতে মায়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৪৬৫ Time View

ফতুল্লা প্রতিনিধি

ফতুল্লার পাগলা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে আওয়ামী লীগ নেতা ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কোনো সুরাহা না হওয়ায় মানসিক চাপে ছিলেন তার মা রোকেয়া আক্তার খাতুন (৭০)। শনিবার (২৭ মে) দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি বই প্রকাশ ও হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুরন্ত বিপ্লবের মা। ছেলে হত্যার বিচার না হওয়ার আক্ষেপ নিয়েই রাত দেড়টার দিকে মারা যান রোকেয়া আক্তার।

রোববার (২৮ মে) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব। শাশ্বতী বিপ্লব বলেন, দূরন্ত বিপ্লব আমার মায়ের বড় সন্তান। তাকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। পাশাপাশি আমরা মৃত্যুর সঠিক তদন্তের জন্য দুই মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো সহায়তা পাচ্ছি না। এই বিষয়টা নিয়েও মা অনেক কষ্ট পেতেন। মানসিক চাপে থাকলেও তিনি সেটা আমাদের কাছে প্রকাশ করতেন না।’

তিনি বলেন, গতকাল আমার ভাইয়ের জন্মদিন ছিল। তাই তার জন্মদিনেই দুরন্ত বিপ্লবের মৃত্যু নিয়ে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করেছি। শনিবার সংকলনটি প্রকাশ ও হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পরে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাত একটার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে শাশ্বতী আরও বলেন, শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মোহাম্মদপুরের জাপান গার্ডেন মসজিদে নামাজে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন একটি কবরস্থানে ছেলে দূরন্ত বিপ্লবের পাশে তাকে শায়িত করা হবে বলেও জানান শাশ্বতী বিপ্লব।

দুরন্ত বিপ্লব প্রায় দুই যুগ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিতে এখন আগের মতো সক্রিয় না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। গত কয়েক বছর ধরে কেরানীগঞ্জে সোনামাটি অ্যাগ্রো ফার্ম নামে একটি কৃষি খামার চালাচ্ছিলেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করে তার পরিবার। এরপর ১২ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এটিকে দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »