বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কক্সবাজারে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া নাশকতার অন্যতম মূলহোতা এবং প্রায় ১৫টি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুমকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে আবু তালেব মাসুম এবং তার একজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণ করেন গ্রেফতার আবু তালেব মাসুম। এছাড়া পরবর্তী সময়ে অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। শুক্রবার রাতে কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »