শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শহরের নাগবাড়ি, চাষাড়া শহীদ মিনার, দেওভোগ রাসেল পার্কে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। মোট ৫৩৫ ডায়াবেটিস রোগ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জন ডায়াবেটিস রোগী সনাক্ত হয়। পরে দুপুরে নাগবাড়ি প্রধান কার্যালয়ে ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি কাশেম জামাল।

বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ এ.কে. শফিউদ্দিন আহমেদ নিউট্রিশনিস্ট শায়লা পারভীন। পরিশেষে ধন্যবান বক্তব্য রাখেন প্রোগ্রাম অর্থানাজির উপ-পরিষদের আহবায়ক মোঃ সাজেদু শাকিল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাভাসের নির্বাহী সদস্য, সদস্য, হাসপাতালের ডাক্তার, কর্মচারী ও রোগী সাধারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »