বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

নগর ভবনে এক সারিতে শামীম-আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

প্রাধানমন্ত্রী কর্তৃক সিটি কর্পোরেশনের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে নগর ভবনে এক সারিতে বসলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নগর ভবন অডিটোরিয়ামে বসতে দেখা যায় তাদের।

এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রায় ৫০০ কোটি টাকার ব্যয় উল্লেখ করা হয়েছে।

একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এড. আনিসুর রহমান দিপুসহ নেতৃবৃন্দ।

উদ্বোধন করা প্রকল্প হলো, পঞ্চবটী থেকে মুক্তাপুর রাস্তা প্রসস্ত ও দোতলা সেতু করন, নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচ্যুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »