বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে ডিএনডি’র লেকে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৫৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি’র লেক থেকে মো. আনাছ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কিশোর আনাছ সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। মৃত আনাস নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি এলাকার আলমাস মিয়ার ছেলে। সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা আলমাস মিয়া সাংবাদিকদের জানান, তার ছেলে সোমবার দুপুরে পরীক্ষায় অংশ নিতে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে পরীক্ষা স্থগিত হলেও সে আর বাসায় ফেরেনি। সোমবার সে বাসায় না ফেরায় তাকে আমরা খুঁজতে শুরু করি। আমরা তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারি যে সে বন্ধুদের সাথে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমেছিল। আমরা বৃষ্টির মধ্যেও তাকে সিদ্ধিরগঞ্জ লেকসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি কিন্তু পাইনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা লেকে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি আনাসের বলে শনাক্ত করে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কিশোর ডিএনডি লেকে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »