বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

সাংবাদিক রবিন ভোক্তা অধিকার সংরক্ষন জেলা কমিটির সদস্য

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৩৪ Time View

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন ‘নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি’র সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি গঠনের এ তথ্য জানানো হয়। গত ১ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা ১০ অনুযায়ী ইতিপূর্বে গঠিত নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপযুক্ত কতৃপক্ষ কর্তৃক মনোনীত/সুপারিশকৃত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করে ‘নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি’ পুর্নগঠন করা হল। মনোনীত সদস্যগণ প্রজ্ঞাপন জারির তারিখ হতে দুই বছর ছয় মাসের জন্য সদস্য পদে বহাল থাকবেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, (পদাধিকারবলে), সদস্য পুলিশ সুপার নারায়ণগঞ্জ (পদাধিকারবলে), সদস্য সিভিল সার্জন, নারায়ণগঞ্জ (পদাধিকারবলে), সদস্য বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যাব, সদস্য নারায়ণগঞ্জ, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর, ১৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদস্য, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, সদস্য নারায়ণগঞ্জ, খালেদ হায়দার খান কাজল, সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার, সদস্য মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি, বিকেএমইএ, নারায়ণগঞ্জ, সদস্য বেগম শিরিন আক্তার, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কমার্স কলেজ, সচিব সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার, ব্যবসা-বাণিজ্য শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

প্রসঙ্গত: বিল্লাল হোসেন রবিন সরকার কর্তৃক স্বীকৃত ভোক্তা অধিকার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ‘নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। রবিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »