বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ইয়াবাসহ রাকিবুল হাসান রকি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ Time View

রাকিবুল হাসান রকি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ, যিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি। এর আগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছিলো রকিকে। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে সংগঠনে ঠাঁই দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ছয়টার দিকে কুতুবপুরের দৌলতপুর বালুর মাঠ থেকে নিরানব্বই পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্তের নেতৃত্বাধীন টিম।

মামলা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের দৌলতপুর বালুর মাঠে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে রকি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করে তল্লাশি চলাকালে রকি নিজেই তিনজন সাক্ষীর উপস্থিতিতে তার পরনের প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিন জিপারে রাখা ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট বের করেন।

উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি বর্তমানে জেলহাজতে রয়েছে।

রাকিবুল হাসান রকি ফতুল্লা অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। প্রায়ই তাকে ফতুল্লা অঞ্চলের আরেক শীর্ষ মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ইদরানের অনুগত ক্যাডার হিসেবে পরিচিত রকি। একসময় কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী খালেক ও মালেক বাহিনীর সদস্য হিসেবে কাজ করলেও রকিকে বর্তমানে আদর্শনগরের আরেক নব্য সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার রায়হান বাহিনীতেই দেখা যায়।

গত বছরের ডিসেম্বরে রকিকে ফতুল্লা থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি আল মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমান লাফিজ। রকি দৌলতপুরের মৃত আকবর হোসেনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »