রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

যুক্তিতর্কের উৎসবে মেতে উঠেছে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

যুক্তিতর্কের মেধার উৎসবে মেতে উঠেছে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে ছিল শিক্ষক অভিভবাবকরাও। উৎসব প্রতিযোগিতার, কিন্তু শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। অনুষ্ঠান সকাল ৯টায় শুরুর কথা থাকলেও সকাল ৭টা থেকেই আসতে শুরু করে শিক্ষার্থী-শিক্ষক-অভিবাবকরা। এমন চিত্র ছিল সোমবার (৪ সেপ্টমর) সকালে নগরীর ‘নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে’।

‘যোগ দাও যুক্তির মেলায়’ এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার। উৎসবে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি স্কুল থেকে চারজন করে বিতার্কিক ও কুইজে ছয়জন অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতার শেষে চুড়ান্ত বিজয়ীরা পুরুস্কৃত হওয়ার পাশাপশি, ঢাকায় জাতীয় পর্বের মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন। নারায়ণগঞ্জের প্রথম আলো বন্ধুসভার অর্থ সম্পাদক মৌন লাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।

প্রতিযোগীরা জানান, এই ধরণের উৎসব আমাদের প্রতিনিয়ত অনুপ্রানিত করে। নতুন ভাবে অনেক কিছু শেখা যায়। নতুনদের সাথে পরিচিত হতে সুযোগ সৃস্টি করে। এমন আয়োজন আরও বেশি বেশি করা হোক। আর বিতর্ক প্রতিযোগিতা করার জন্য প্রচুর বই পড়তে হয়। বিভিন্ন তথ্যের জন্য অনুসন্ধান করা লাগে। যা আমাদের ভবিষৎ এর জন্য সুফল বয়ে আনবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীদের সাথে আসেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। শিক্ষকরা জানান, মেধা বিকাশের এমন আয়োজন সব সময় শিক্ষার্থীদের নতুন ভাবে তৈরী করে। মাদক থেকে দূরে রাখবে। মোবাইলসহ নানা রকম আসক্তি থেকে রক্ষা করবে।

উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, তর্কের খাতিরে আমরা তর্ক করবো। আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। সেই অর্থে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সুস্থ মন নিয়ে বেড়ে উঠতে হবে। মাদক যেমন মানুষের মনকে ধ্বংস করে দেয়, তেমনই শরীরকেও ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »