বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

মজুরি বৃদ্ধির দাবিতে সরকারের বিরূদ্ধে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

২৫ হাজার টাকা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্ট শ্রমিকদের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের’ ব্যানারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা আগষ্ট) সকাল এগার টায় গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জ জেলার নেতা দুলাল সাহার নেতৃত্বে ও শ্রমিকনেতা জাহিদ সুজনের সঞ্চালনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আগামী ৯ অক্টোবরের মধ্যে নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড করার দাবি জানান। বক্তারা আরো বলেন ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করছেনা!

সরকারি হিসেবেই মূল্যস্ফিতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে।

গ্যাস- বিদ্যুৎ- বাড়ি ভাড়া সব মিলিয়ে দিশেহারা শ্রমজীবি ও সাধারণ মানুষ। ফলে আগামি ৯ অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা-প্রধান ও জোটের সমন্বয়ক তাসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড.মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান অঞ্জন দাস। স্থানীয় নেতৃত্বের মধ্য বক্তব্য রাখেন শ্রমিকনেতা আব্দুস সালাম বাবুল, এফ,এম সাইদ,আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »