শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণের লক্ষ্যে আড়াইহাজারে মাশরুম চাষ দিবস অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩১৪ Time View

২০২৩-২৪ অর্থ বছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আড়াইহাজারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম।

বক্তারা বিভিন্ন প্রকার মাশরুম চাষ ও সংরক্ষণ, উৎপাদন ও সম্প্রসারণ এবং মাশরুম উদ্যোক্তা সৃষ্টি, মাশরুমের পুষ্টিগুনাগুনসহ প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রদর্শনী সহায়তা প্রাপ্ত কৃষক উদ্যোক্তা আমজাদ হোসেনসহ অন্যান্য কৃষক কৃষানী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট ঝাউগড়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল কাদির, আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মেহেদি হাসান শিমুল এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »