বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

পুলিশ সদস্যের কাছে ২ লাখ টাকা নিয়ে গেলেন অজ্ঞানপার্টির সদস্য

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১৩ Time View

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা ও মোবাইল ফোন খোয়ালেন জাহাঙ্গীর আলম (৩০) নামে এক পুলিশ সদস্য। শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে। পথচারীরা অচেতন অবস্থায় ঐ পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পাকস্থলী ওয়াশ শেষে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন এবং ঢাকার প্রশাসনিক শাখা স্পেশাল ব্রাঞ্চে কর্মরত।

জাহাঙ্গীর আলমের স্ত্রী আসমা খাতুন জানান, আমার স্বামী নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »