রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে একটা পক্ষ: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪১ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য করণীয় কী জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিকনির্দেশনা দেবেন। সে মোতাবেক আমরা কাজ করবো।

গতকাল রোববার (৬ আগষ্ট) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমাদের একটাই দরকার দলের ভেতর ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। স্থানীয় পর্যায়ে অনেক দ্বন্দ্ব থাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সভা থেকে সমস্যা সমাধান হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না। তবে বিএনপি-জামায়াত আমাদের একটা উপকার করছে তারা যত বেশি রাস্তায় নামবে, আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করেছেন। সভায় সঞ্চালনা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রায় পাঁচ হাজার দলীয় নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি এতে অংশ নিয়েছেন। প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে দলের নেতাদের নির্দেশনা দিতে এ ধরনের সভা করে আওয়ামী লীগ। ২০১৮ সালের সংসদীয় নির্বাচনের আগে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »