শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: বাস ভাঙ্গচুর: আটক ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

বিএনপির ডাকা সারাদেশে তিনদিন ব্যাপী অবরোধ সমর্থনে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার পুড়ায়। পাশাপাশি জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ এবং পিকেটিং করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টিএইচ তোফাসহ ৪ জনকে আটক করে পুলিশ। অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতাকর্মীরা ৩ টি বাস ভাঙ্গচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ১০-১৫ টি ককটেল বিষ্ফোরণ করে।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। তাদের দাবি পূরণ হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করাকালে ৪ জনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেনো কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »