বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

একজন ভালো মানুষ হিসাবে জনগনের উচিত সরকারের পাশে দাড়ানো: লিপি ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬৬৩ Time View

সরকার সর্বজনীন পেনশন দিয়ে একটি সর্বজনীনদ্বার খুলে দিয়েছে। যখন দেখার মতো কেউ থাকে না তখন এ পেনশন প্রয়োজন। অনেক উন্নতশীল দেশ এই পেনশন সিস্টেম চালু রয়েছে। বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। একজন ভালো মানুষ হিসাবে জনগনের উচিত সরকারের পাশে দাঁড়ানো। অলস, কম বোঝা মানুষরা সমালোচনা করে। সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এসব কথা বলেন। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ও কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলীসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সালমা ওসমান লিপি আরও বলেন, অনেক সময় আল্লাহ ধৈর্যের মাধ্যমে মানুষকে পুরুস্কার বিতরণ করেন। প্রতিটা স্টেপ আমাদের খুব সর্তকতার সাথে চলতে হয়। আমি মনে করি, এই সার্বজনীন পেনশন আল্লাহর তরফ হতে একটি পুরষ্কার যার উছিলা সরকার। এটা অবশ্যই আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »