বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের হাতপাখা প্রার্থীকে জরি.মানা সিদ্ধিরগঞ্জে কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭০ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুল্লাহ মিয়া (৩৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রায় ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে তাকে ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র সিনিয়র এএসপি মোঃ গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জে আড়াইহাজারের সেন্দী এলাকায় শামীম ও হাবিবুল্লাহ দুই ভাই মিলে ভিকটিম স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত স্বপন আড়াইহাজরের কাহেন্দী এলাকার মৃত রহম আলী ছেলে। পরে নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত বিচারকার্য শেষে ২০২৫ সালের ৩০ মে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »