শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আকাশ পথে ঘুরানো হলো রূপগঞ্জের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৪ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসল ১৫ শিক্ষার্থী। এই প্রথম আকাশ পথে ব্যতিক্রমী ভ্রমণের আয়োজন করেন উপজেলার তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির। শনিবর (২৩ সেপ্টেম্বর) ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫০ জনকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকা থেকে সিলেট আকাশ পথে ভ্রমণ করা হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসের মধ্যমে এ বিমান ভ্রমণ উপভোগ করে।
ভ্রমণে যাওয়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হল- ফারহানা আক্তার, লাকী, সূর্বণা, বৈশাখী আক্তার, মাহরাব হোসেন, জিসান আহমেদ, তাসনীম আহমেদ, আব্দুর রহমান,সাদিয়া আক্তার, মাহমুদা, হালিমা আক্তার, সুমাইয়া।

এ বিমান ভ্রমণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এম,এ হান্নান সবুজ, বাবুল মিয়া, শাহাদাত হোসেন, আসফাক আবির, শিক্ষিকা রেহানা আমিন রাজিয়া আক্তার, রোকসানা, নিপা মোনালিসা, রোমানা, জিনাত সুলতানা, শারমিন আক্তার, মাহিনুর বেগম ও আসমা উল হুসনা অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০২১ ইং ও ২০২২ ইং সালের ধারাবাহিকতায় ২০২৩ ইং সালের এস এস সি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জের শীর্ষে রয়েছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। চলতি শিক্ষাবর্ষে মানবিক শাখার ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। ৫ জন গোল্ডেন এ প্লাসসহ শতভাগ পাস করেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল করতে জিপিএ ৫ (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আকাশ পথে ভ্রমণ করা হয়।

তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করাতে আকাশ পথে এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আকাশ পথে ঘুরে খুব আনন্দ পেয়েছে। আগামী ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও বিমানে ভ্রমন করানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »