সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নাশকতার অভিযোগে না.গঞ্জে ৩দিনে বিএনপির ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার: এসপি

স্টাফ রিপোর্টাার
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ Time View

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, নাশকতার অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির মোট ৩৯জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ‘হরতালের দিন আমরা বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, মামলাও হয়েছে। আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে। আমরা কিন্তু গত দুই দিনে (২৯-৩০ অক্টোবর) আমরা প্রায় ৩০জনকে গ্রেপ্তার করেছি, এবং আজকে আমরা ৯জনের মতো গ্রেপ্তার করেছি। যাদেরকেই আমরা গ্রেপ্তার করেছি তারা সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে জড়িত।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আড়াইহাজার উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

আড়াইহাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাচঁরুখি এলাকায় নাশকতার ঘটনা সংগঠিত হয়েছিলো। সেখানে বিএনপির নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো। সেখানে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের ডিসপাস করেছি। তবে, তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমাদের ৬জন পুলিশ সদস্য আহত হয়। যার মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। বর্তমানে সারা নারায়ণগঞ্জে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পেরেছি।’

নারায়ণগঞ্জ জুড়ে পুলিশি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মহাসড়কে কিন্তু পরিবহন চলাচল করছে। আমাদের সব স্থানে পুলিশে রয়েছে এবং মোবাইল টিম রয়েছে। পাশাপাশি পুলিশ ম্যাজিস্ট্রেট ও বিজিবিসহ আমরা জয়েন্ট পেট্রোলের ব্যবস্থা করেছি। আমরা এখন পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন ধরণের নাশকতা লক্ষ্য করিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »