রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়ীতে ডাকাতি, নগদ অর্থসহ লক্ষ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১১ Time View

আড়াইহাজারে মাত্র চারদিনের মাথায় আবারো একরাতে ৩ বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরেংদী ও মনোহরদী গ্রামে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে। এতে আহত হয়েছে ২ জন। লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা সুত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আড়াইটার দিকে ১০/ ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারী চাকুরী জীবি রিপনের বাড়ীতে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে পিটিয়ে গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

অপর দিকে ১০/১২ জনের অপর একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়ীতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।

পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটো চালক মাসকুরের বাড়ীতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত রবিবার রাতেও আড়াইহাজারে ৩ বাড়ীতে ডাকাতি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »