মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর

হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামীকে ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন এবং তার স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷ বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়ার জোসনা বানু (৪০) ও তার স্বামী শহীদ মিয়া (৫০)৷

রায়ে জোসনাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও করেছে আদালত৷

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মজিবুর রহমান নামে এক ব্যক্তি৷ পরদিন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ নিহতের স্ত্রী নাজমা বেগম এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন৷

পুলিশ তদন্তে হত্যার ঘটনায় প্রতিবেশী জোসনা ও তার স্বামী শহীদের সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করে৷ দু’জনই পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানান পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান৷

মামলাটির বিচার চলাকালীন বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য দেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »