বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নি.হ.ত আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৮ শ্রমিক

জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি একেএম সেলিম ওসমান বার ভবনের তৃতীয় তলায় নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ জোহর দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভিজিটার বার ভবনের লাইব্রেরীতে এই আয়োজন করা হয়। এসময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এবং আইনজীবী সমিতির সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ সহ- সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. সিদ্দিকুর রহমান, এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. হুমায়ুন কবির,এড. সুখচাঁদ সরকার, এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা, এড. সেলিনা ইয়াসমিন, এড. জাসমিন আহমেদ, এড. সুইটি ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদসহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »