মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের

রাতে ফতুল্লা থানায় অপু বিশ্বাস

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪১২ Time View

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও কলকাতা ভ্রমণ শেষে এখন দেশেই অবস্থান করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও। এর মাঝেই হঠাৎ করেই এই নায়িকা গেলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়।

শনিবার (০৫ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপনে থানায় যান অপু। সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান। জনপ্রিয় এই চিত্রনায়িকার থানায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন।’

তিনি জানান, ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়। এ ছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।
এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। স্বামী ছাড়াও সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।

উল্লেখ্য, শাকিব ও অপু চলচ্চিত্রের পর্দার মতো বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েন। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দুজন। তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্মও হয়েছিল গোপনে। এসব গোপন বিষয় সামনে চলে আসে ২০১৭ সালের এপ্রিলে। সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৮ সালের ১২ মার্চ তাদের ডিভোর্স হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »